বন্ধুগণ শীঘ্র চল যাই

বন্ধুগণ শীঘ্র চল যাই, কে যাবে সঙ্গে চল যাই। প্রিয়তম দরশনে নয়ন জুড়াই।। দুঃখের ঘরে একাকী, কতদিন রইব বসি। মনের দুঃখ প্রিয়স্থানে, কাঁদিয়া জানাই।। না হেরি সে চন্দ্রমুখ, বেড়েছে বিরহের দুঃখ। যাঁর জ্বালা তাঁরে বিনে, আর কারে বুঝাই।। মৃদুহাসি প্রেমাঙ্গিতে, চাহে যদি মোর দিকে। তবে যেমন ইহকালে, স্বর্গসুখ পাই।। দু’নয়নে বহে ধারা, কোথায় নয়ন তারা। […]

বন্ধুগণ শীঘ্র চল যাই, কে যাবে সঙ্গে চল যাই।
প্রিয়তম দরশনে নয়ন জুড়াই।।

দুঃখের ঘরে একাকী, কতদিন রইব বসি।
মনের দুঃখ প্রিয়স্থানে, কাঁদিয়া জানাই।।

না হেরি সে চন্দ্রমুখ, বেড়েছে বিরহের দুঃখ।
যাঁর জ্বালা তাঁরে বিনে, আর কারে বুঝাই।।

মৃদুহাসি প্রেমাঙ্গিতে, চাহে যদি মোর দিকে।
তবে যেমন ইহকালে, স্বর্গসুখ পাই।।

দু’নয়নে বহে ধারা, কোথায় নয়ন তারা।
করিমের সে বিনে, জীবনের আশা নাই।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

বন্ধুগণ শীঘ্র চল যাই