প্রেম শিখায়ে বধিলা পরানি, পরাণের বন্ধু রে।
তোমার প্রেম হৃদয়ে ধরি, নগরে বাজারে ফিরি,
লোকে দেখলে বলে পাগলিনী।
কেউ বলে ভ্রষ্টা নারী, কেউ বলে ব্যভিচারী!
কেউ বলে দুষ্টা কলঙ্কিনী।।
(তারা) মন্দ বলুক যত পারে, তুমি একটু চাইলে ফিরে,
এই জীবন সাফল্য বলে মানি।
রমেশে কয় প্রেম জ্বালায় মরি, শান্তি দিবে মাইজভাণ্ডারী,
যার আদরে আমি আদরিণি।।