প্রেম বিবরণ কারে বুঝাই মন

প্রেম বিবরণ, কারে বুঝাই মন,হেরি চাঁদ বদন সদা উচাটন।যাহার ভাবনা হইনু দিওয়ানা,তাঁহারে পাই না, ঘুরিয়ে কানন।। অহে প্রাণ সার, গাউসে মাইজভাণ্ডার,হৈনু ছারখার, প্রেমেরি কারণ।মকবুল জীবন গেল অকারণ,হৃদেরী আসন, করহ রোশন।। প্রিয়া অদর্শনে, প্রেমের শোচনে,বিরহ দাহনে, যেতেছে পরাণ।ওহে প্রাণ ধন, দেখাই চরণ,শান্ত কর মন, থাকিতে জীবন।। লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

প্রেম বিবরণ, কারে বুঝাই মন,
হেরি চাঁদ বদন সদা উচাটন।
যাহার ভাবনা হইনু দিওয়ানা,
তাঁহারে পাই না, ঘুরিয়ে কানন।।

অহে প্রাণ সার, গাউসে মাইজভাণ্ডার,
হৈনু ছারখার, প্রেমেরি কারণ।
মকবুল জীবন গেল অকারণ,
হৃদেরী আসন, করহ রোশন।।

প্রিয়া অদর্শনে, প্রেমের শোচনে,
বিরহ দাহনে, যেতেছে পরাণ।
ওহে প্রাণ ধন, দেখাই চরণ,
শান্ত কর মন, থাকিতে জীবন।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

প্রেম বিবরণ কারে বুঝাই মন