প্রেমডুরি গলে দিয়ে উড়িয়া গেল মোর পরানী,
চরণ টানে প্রেমডুরি মাইজভাণ্ডারী গুণমণি।
নূরী চরণ দেখি প্রাণ, শূন্য করি নিজ স্থান,
দুঃখ সাগরে ভাসাইল মুই দুঃখিয়ার দেহ খানি।
দুঃখিয়ার সরলা মন, জানেনা সে প্রেম সাধন,
না জানি কোন বনে প্রিয়ে দিবে বলি চরণ খানি।
অহরহ হাদীর মন, ভজ প্রিয়ের শ্রী চরণ,
সদয় হইলে প্রিয়ে পাইব তোর প্রাণখানি।