নাম আমার নিত্যানন্দরে

নাম আমার নিত্যানন্দরে, নাম আমার নিত্যানন্দরে। মোহন মুরতী পূঁজি হৃদ মন্দিরে।। শেখ ছৈয়দ ন-পাটান ন-মঙ্গল মুসলমান, ন-ব্রাহ্মণ হিন্দু আমি ভাইবা দেখরে।। নহে পুরুষ নহে নারী স্বামী নহে স্ত্রী, নাহি মম ঘর বাড়ি এই ভবেরে।। যদি কহি ছালাম কন, হবে শত্রু আলেমগণ, তে কারণে এইক্ষণ ক্ষেমিলামরে।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

নাম আমার নিত্যানন্দরে, নাম আমার নিত্যানন্দরে।
মোহন মুরতী পূঁজি হৃদ মন্দিরে।।

শেখ ছৈয়দ ন-পাটান ন-মঙ্গল মুসলমান,
ন-ব্রাহ্মণ হিন্দু আমি ভাইবা দেখরে।।

নহে পুরুষ নহে নারী স্বামী নহে স্ত্রী,
নাহি মম ঘর বাড়ি এই ভবেরে।।

যদি কহি ছালাম কন, হবে শত্রু আলেমগণ,
তে কারণে এইক্ষণ ক্ষেমিলামরে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

নাম আমার নিত্যানন্দরে