দরশনে তোষ এবে প্রাণ প্রিয়সী।
প্রেম আশা দিয়ে কিসে কষিলা ফাঁসি।।
বংশীস্বরে বোলাইলা, চক্ষে চক্ষে মিলাইলা।
হস্তে ধৈরে প্রেম শিখায়ে কৈল্যা উদাসী।।
আদ্যে প্রেমজ্বালা দিয়ে, পাছে ছলে পলাইয়ে।
ভ্রমাইলা কত দেশে কৈরে সন্যাসী।।
পরিত্যাগ কর ছল, বুকে বুকে এসে মিল।
অলি পুস্প প্রেমে মিশি দুই জন ভাসি।।
আপন ঘোমটা খুইলে মাওলানা কদম তলে।
মকবুলে প্রায় এসে মিল আপনে নাশি।।