ডাকি যারে অবিরত হইলাম

ডাকি যারে অবিরত হইলাম না তার মনের মত, না জানিয়ে প্রেমলীলা চিনলাম না, চিননের মত।। শুদ্ধ প্রেম যার অন্তরে অনায়াসে পাইবে তারে, খেলতে পারে রসের খেলা ওয়াইজ করনীর মত।। রসিকে রসিকে মিলি রস রঙ্গে করে খেলী, দেখিতে পাগলের মত গোপনে আনন্দ কত।। রসূলাল্লার রূপ মাধুরী উদয় হইল মাইজভাণ্ডারী, সেই রূপ দেখি প্রাণ দিতে চায় আউলিয়া […]

ডাকি যারে অবিরত হইলাম না তার মনের মত,
না জানিয়ে প্রেমলীলা চিনলাম না, চিননের মত।।

শুদ্ধ প্রেম যার অন্তরে অনায়াসে পাইবে তারে,
খেলতে পারে রসের খেলা ওয়াইজ করনীর মত।।

রসিকে রসিকে মিলি রস রঙ্গে করে খেলী,
দেখিতে পাগলের মত গোপনে আনন্দ কত।।

রসূলাল্লার রূপ মাধুরী উদয় হইল মাইজভাণ্ডারী,
সেই রূপ দেখি প্রাণ দিতে চায় আউলিয়া আবদাল যত।।

রসূলাল্লার প্রেমানলে জুব্বা নিল ঐ পাগলে,
আসহাব সকলের মধ্যে হইলনা কেউ মনের মত।।

মনের মত হইবারে, সাধ্য কার এই সংসারে,
আমি তো অবোধ শিশু দেখব বাবার দয়া কত।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

ডাকি যারে অবিরত হইলাম