কেমন করিয়ে বল ভুলিব

কেমন করিয়ে বল ভুলিব ঐ রূপসিনী।এ দিকে ঐ দিকে যার শুনতে পাই রূপ বাণী।। সেতো বড়ই রঙ্গিলা, নানা রঙ্গে দেখায় লীলা।সব তাঁর মাতওয়ালা, সে সবের প্রাণের প্রাণী।। সজিদা করিল যারে, দেবগণে নম্র শিরে।যবে লীলা সে রঙ্গিলা, এ আঁকার ইনসানী।। দেখ কি মহত্ব তাঁর, আজাজীল নামদার।মর্দুদ হৈয়া গেল, সে মহত্ব নাহি মানি।। ধরণী গগন পরে, আদমের […]

কেমন করিয়ে বল ভুলিব ঐ রূপসিনী।
এ দিকে ঐ দিকে যার শুনতে পাই রূপ বাণী।।

সেতো বড়ই রঙ্গিলা, নানা রঙ্গে দেখায় লীলা।
সব তাঁর মাতওয়ালা, সে সবের প্রাণের প্রাণী।।

সজিদা করিল যারে, দেবগণে নম্র শিরে।
যবে লীলা সে রঙ্গিলা, এ আঁকার ইনসানী।।

দেখ কি মহত্ব তাঁর, আজাজীল নামদার।
মর্দুদ হৈয়া গেল, সে মহত্ব নাহি মানি।।

ধরণী গগন পরে, আদমের তসবিহ্ পড়ে।
কি বাতেনে কি জাহেরে, কি জিছমানী কি রূহানী।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

কেমন করিয়ে বল ভুলিব