ঈমান অমূল্য ধন করিও যতন

ঈমান অমূল্য ধন করিও যতন, ঠক মৌলভীর কথা না মান কখন। শুন ভাইরে গুণীগণ, ঠক মৌলভী ফন, আখের বেচিয়ে কিনে দুনিয়ার ধন। উর্দু-ফার্সী পড়ি থোরা, মাথায় বান্ধে বড় বিড়া, আওয়াম সমাজে বসি নছিয়ত করন। টাকা কড়ি লোভে হামে, কুকুরের মত হামে ঘুমে, রিষ মনে ঘে ঘে করে মিলিয়ে দুইজন। হাদীস তফসীর ধর্ম, না বুঝে কোরানের […]

ঈমান অমূল্য ধন করিও যতন,
ঠক মৌলভীর কথা না মান কখন।

শুন ভাইরে গুণীগণ, ঠক মৌলভী ফন,
আখের বেচিয়ে কিনে দুনিয়ার ধন।

উর্দু-ফার্সী পড়ি থোরা, মাথায় বান্ধে বড় বিড়া,
আওয়াম সমাজে বসি নছিয়ত করন।

টাকা কড়ি লোভে হামে, কুকুরের মত হামে ঘুমে,
রিষ মনে ঘে ঘে করে মিলিয়ে দুইজন।

হাদীস তফসীর ধর্ম, না বুঝে কোরানের মর্ম্ম,
কোথায় বা মুর্শিদ ধরা প্রেমের সাধন।

শরিয়ত ত্বরিকত, হাকিকত মারফত,
রাসুল হইতে জারী আল্লার সৃজন।

চারি মধ্যে ভিন্ন নহে, চারি মিলি এক হয়,
বৃক্ষ ডালে ফুল যেন মূলের কি তুলন।

না সাধিলে আপন চিন, না পায় প্রভুর চিন,
নবীজির হাদীসেতে এইরূপ বর্ণন।

প্রেম সাধ নাহি মনে, নিজ চিন নাহি চিনে,
পরেরে কি চিনাইবে না চিনে আপন।

নিজেরে নায়েব জানি, পরেরে কহে গলা টানি,
পরের ঘরে মুর্শিদগিরী, নিজের নাই সাধন।

কিন্তু যত জিজ্ঞাসিবে, সকলের উত্তর দিবে,
যেমন আল্লার ভেদ সকলি সাধন।

দেখায় যদি দুই চারি আনা ঘরে ঘরে দেয় তানা,
আল্লাহ নবীর ভাব নাই বগলে কোরান।

পরেরে কহে হ্যাঁ-মানা নিজ চক্ষু মূলে কানা,
না দেখে নিজ আমলনামা, না ভাবে মরণ।

কহে দাস হাদী হীন, এই নহে অন্যের চিন,
নিজের সুমার নাই, পরের কি বর্ণন।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

ঈমান অমূল্য ধন করিও যতন