আমি কি বলব আমার শান

আমি কি বলব আমার শান, আমি কি বলব আমার শান। অলি পয়গাম্বরে মোরে চিনিতে হয়রান।। আমি থাকি সর্বস্থানে আমায় আমি পাব কেনে? শাইয়িম মুহিত দেখ, আমারি বাহান।। ইনছান আলা ছুরতি, আমার এই মুরতি, আল ইনছানু ছির্রি আনা ছির-রুহু মুই জান।। ছালামে এই ছালামেরে, পাব আর কি প্রকারে? নেকি বদি ভাল বুড়া মম লীলাস্থান।। লেখক: আবদুস […]

আমি কি বলব আমার শান, আমি কি বলব আমার শান।
অলি পয়গাম্বরে মোরে চিনিতে হয়রান।।

আমি থাকি সর্বস্থানে আমায় আমি পাব কেনে?
শাইয়িম মুহিত দেখ, আমারি বাহান।।

ইনছান আলা ছুরতি, আমার এই মুরতি,
আল ইনছানু ছির্রি আনা ছির-রুহু মুই জান।।

ছালামে এই ছালামেরে, পাব আর কি প্রকারে?
নেকি বদি ভাল বুড়া মম লীলাস্থান।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

আমি কি বলব আমার শান