আমার বন্ধু মোরে ছেড়ে গেল

আমার বন্ধু মোরে ছেড়ে গেল পরাণে মানে না কাঁন্দি প্রেম যমুনার কূলে। কেমনে পাইব তারে গো সখি আমার বুক ভাসে নয়ন জলে। জনম দুঃখিনী আমি হবে লোকের কাছে বুঝালে। আমার নয়ন জল যমুনায় মিশি গো সখি ভাটার গাঙ্গে উথলি উজান চলে।। রূপের সীমা নাই তো বন্ধুর বহু রূপ ধরে সে খেলার ছলে। শুধু আমি তো […]

আমার বন্ধু মোরে ছেড়ে গেল পরাণে মানে না কাঁন্দি প্রেম যমুনার কূলে।
কেমনে পাইব তারে গো সখি আমার বুক ভাসে নয়ন জলে।

জনম দুঃখিনী আমি হবে লোকের কাছে বুঝালে।
আমার নয়ন জল যমুনায় মিশি গো
সখি ভাটার গাঙ্গে উথলি উজান চলে।।

রূপের সীমা নাই তো বন্ধুর বহু রূপ ধরে সে খেলার ছলে।
শুধু আমি তো নই রূপের পাগল গো
সখি কত জন বসি কাঁন্দে নিরলে।।

প্রথম দেখায় কথা ছিল আমার সনে দেখা করবে ডাকিলে।
রমেশ কয় ঘুমের মানুষ ডাকলে জাগে গো
সখি জাগেনা ছল করিয়া ঘুমালে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু মোরে ছেড়ে গেল