আমার আমার বলি সদা

আমার আমার বলি সদা আমার কিছু দেখিনা। আমার বলা আমার মাত্র মিথ্যা রব না।। বাড়ি ঘর মাল ধন, স্ত্রী পুত্র ইষ্টগণ। যদি আমার হত কেন আমার সঙ্গে যায় না।। ইতস্ততঃ যত ইতি কেহ নহে আমার সাথী। সাথী হলে ছুটি যেতে কেন রাখা যায় না।। দমে দমে ছুটে যায় নিত্য নব সৃষ্টি পায়। যুবা প্রাচীন না […]

আমার আমার বলি সদা আমার কিছু দেখিনা।
আমার বলা আমার মাত্র মিথ্যা রব না।।

বাড়ি ঘর মাল ধন, স্ত্রী পুত্র ইষ্টগণ।
যদি আমার হত কেন আমার সঙ্গে যায় না।।

ইতস্ততঃ যত ইতি কেহ নহে আমার সাথী।
সাথী হলে ছুটি যেতে কেন রাখা যায় না।।

দমে দমে ছুটে যায় নিত্য নব সৃষ্টি পায়।
যুবা প্রাচীন না হৈয়ে কেন রৈতে পারে না।।

আমি তো নই আমার আমার কে হৈবে আর।
মকবুল আমি আমি বলে কেন পাবে লাঞ্ছনা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

আমার আমার বলি সদা