অবহেলায় না থাকিও

অবহেলায় না থাকিও জাগ জগৎবাসীগণ, জমানার হাল পরিবর্তন করে দিল নিরাঞ্জন।। রসূলের ভবিষ্যৎ বাণী, মিথ্যা নয়রে একটুখানি। কেয়ামতের মূল নিশানী দজ্জালের আগমন।। তেরশ তেতাল্লিশ গতে বাংলা সনের হিসাবেতে, দজ্জাল কারবারেতে চলে লো সর্ব জন।। আলেম হইল ঘরে ঘরে, আমাম ঘুরায় মরে। তেলির বলদের মত বন্ধ করি দুই নয়ন।। মানি গণের মান গেল, অকুলিনী কুলিন হইল। […]

অবহেলায় না থাকিও জাগ জগৎবাসীগণ,
জমানার হাল পরিবর্তন করে দিল নিরাঞ্জন।।

রসূলের ভবিষ্যৎ বাণী, মিথ্যা নয়রে একটুখানি।
কেয়ামতের মূল নিশানী দজ্জালের আগমন।।

তেরশ তেতাল্লিশ গতে বাংলা সনের হিসাবেতে,
দজ্জাল কারবারেতে চলে লো সর্ব জন।।

আলেম হইল ঘরে ঘরে, আমাম ঘুরায় মরে।
তেলির বলদের মত বন্ধ করি দুই নয়ন।।

মানি গণের মান গেল, অকুলিনী কুলিন হইল।
অবিচারে রাজ্য গেলো নির্দোষী দোষী গণ।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

অবহেলায় না থাকিও