অনেক কষ্ট পেয়েছি প্রাণ আমায় ছেড়ে যেওনা।
তুমি বিনে আর তো কিছু মাত্র ধন রাখিনা।।
তুমি হে কাঙ্গালের ধন, যত্নে রাখব প্রাণপণ।
দেহ গাঢ়ে রাখব গোপন, যেন কেহ দেখেনা।।
প্রাণেশ্বর বানাইব, ভক্তি মধু পান করাব।
প্রাণাসনে বসাইব, আমায় ছেড়ে যেওনা।।
মকবুল কাঙ্গাল অতি, তুমি বিনে নাই গতি।
তুমি বিনে দুই কূলে আর তো কিছু চাইনা।।