সখী করি কি উপায়, সখী করি কি উপায়।
বন্ধের প্রেমানলে সদা জ্বৈলে পুঁড়ি যাই।।
পূর্ণিমা বসন্ত ঋত, গুন গুন ভৃঙ্গ গীত।
কুকিলের স্বরে দিল দ্বিগুণ বাড়াই।।
চল সখী বাগে যাই বন্ধু দেখা পাইনি চাই।
বন্ধু পাইবারে আশে মনেরে বুঝাই।।
সঙ্গে লই সখী কুল, তুলি ভাতি ভাতি ফুল।
এসব আশে পুস্প শয্যা রাখিছি সাজাই।।
এসো এবে সখীগণ, আঁখি নীরে দ্বিচরণ।
প্রেমানন্দে দোলায়ানী শয্যায়ে বসাই।।
প্রেম গীতে আনন্দিতে প্রেম পুস্পহার গুঁইথে।
দলাদলী সবে মিলি বন্ধেরে পরাই।।
দেখাই প্রেমিকী গুণ, নিকালী বক্ষের খুন।
মকবুল প্রায় মাওলানা পায় লক্তক লাগাই।।