শোন এলমী ভাই বেবুঝারে

শোন এলমী ভাই, বেবুঝারে কেমনে বুঝাই, রুমের মাওলানা হাদি শিখিল তব রেজের ঠাঁই।। ভবে আইলি হৈয়া গাধা, শিখিয়া লও আদব কায়দা, এই জন্যেতে এলেম পয়দা, করিয়াছে আপে সাঁই।। আল্লা নবির দরশন, না পায় তবে যেই জন, তাহার জীবন অকারণ, দুই কূলে নাহি ঠাঁই।। করবি যদি ইমান শক্ত, এলেম শিক্ষা হওরে ভক্ত, অনায়াসে হবে মুক্ত, পীর […]

শোন এলমী ভাই, বেবুঝারে কেমনে বুঝাই,
রুমের মাওলানা হাদি শিখিল তব রেজের ঠাঁই।।

ভবে আইলি হৈয়া গাধা, শিখিয়া লও আদব কায়দা,
এই জন্যেতে এলেম পয়দা, করিয়াছে আপে সাঁই।।

আল্লা নবির দরশন, না পায় তবে যেই জন,
তাহার জীবন অকারণ, দুই কূলে নাহি ঠাঁই।।

করবি যদি ইমান শক্ত, এলেম শিক্ষা হওরে ভক্ত,
অনায়াসে হবে মুক্ত, পীর পদে মজনা ভাই।।

টাকা পয়সা ব্যয় করি, মক্কা মদিনায় ঘুরি,
যাহারে ঢুঁড়িয়া ফিরি, খোঁজ খবর নাহি পাই।।

কোরাণ কিতাবে পল্লা, আরশে জানিলা আল্লা,
সেই আরশটি কোন মহাল্লা, কেমনে তার কাছে যাই।।

মাঘ মাসে আবদুল্লায়, মাশুক দরশনে যায়,
কত লোকে মন্দ গায়, সুখের ঘরে দিয়া ছাই।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী