মম দুঃখ বুঝিবারে জর্জরিত

মম দুঃখ বুঝিবারে, জর্জরিত পাব কারে, কোথা আছে এ হেন দুঃখিত। ভয়ঙ্কর দুঃখ মোর, শ্রবণে হয় জর্জর, দু’নয়নের যমুনা ভাসিত।। স্বীয় দেশ আনন্দিত, ধন রত্নে অতুলিত, আছিলেম অতি পূজ্যমান। হারিয়ে আপন ধন, বন্ধি হৈয়ে এভুবন, হৈয়াছি এখন স্তব্ধ জ্ঞান।। বন্ধু মিত্র জন বিনে, কাঞ্চনপুরের বনে, অতি ক্লেশে আছি বনবাসী। দৈত্যগণ ভয়ানক, তাতে হেরিনু অনেক, না […]

মম দুঃখ বুঝিবারে, জর্জরিত পাব কারে,
কোথা আছে এ হেন দুঃখিত।
ভয়ঙ্কর দুঃখ মোর, শ্রবণে হয় জর্জর,
দু’নয়নের যমুনা ভাসিত।।

স্বীয় দেশ আনন্দিত, ধন রত্নে অতুলিত,
আছিলেম অতি পূজ্যমান।
হারিয়ে আপন ধন, বন্ধি হৈয়ে এভুবন,
হৈয়াছি এখন স্তব্ধ জ্ঞান।।

বন্ধু মিত্র জন বিনে, কাঞ্চনপুরের বনে,
অতি ক্লেশে আছি বনবাসী।
দৈত্যগণ ভয়ানক, তাতে হেরিনু অনেক,
না দেখি কাহারে স্বীয় দেশী।।

চৌদিগে কণ্টক স্থানে, দেখি নানা জন্তু বনে,
হৃদয় কম্পয়ে থর থর।
ওহে প্রভু কৃপাদানে, এহেন সঙ্কট স্থানে,
এ মকবুলে ত্বরাও সত্বর।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

মম দুঃখ বুঝিবারে জর্জরিত