বল সখি বল যাব কোথাতে,
হাইনাছে মোর পঞ্চ প্রাণ প্রেম শরেতে।।
করি প্রেম মোহনী হরিয়াছে পরাণী।
আর কিরূপে থাকি বল মুই ঘরেতে।।
এ সংসার মাল ধন ইষ্ট মিত্র বন্ধুগণ।
বিষ প্রায় হই আছে মম মনেতে।।
কখন মালকুত মাঝ, কবে জবরূত বিরাজ।
কখন লাহুতে মাঝে থাকি ভ্রমিতে।।
কবে মুই আর্শেরি তারা, কখন তাহ-তস-সরা।
কবে কবে ভ্রমে দেখ আমি নাছুতে।।
দেখ ছালাম নাদান, নাহি থাকি এক স্থান।
কবে যাই মাওলা সনে প্রেম খেলিতে।।