পুলছেরাতে কেয়ামতে তুমি

পুলছেরাতে কেয়ামতে তুমি ত্বরানে ওয়ালা মাওলা গাউসুল আজম। জগত শরণ্য বরণ্যে সবার, তোমার তুলনা তুমি গাউসুল আজম। বিশ্ব দৃশ্য তোমার রূপের কিরণে নূরে সৃজিলে প্রভু আঠার আলম। সৃজন পালন লয় তোমারি গুণে, তোমার গোপনে আছে নাম ইছমে আজম। কদমে এই আর্জি রমেশ করি সর্বদা স্মরি যেন নূরী কদম। লেখক: কবিয়াল রমেশ শীল

পুলছেরাতে কেয়ামতে তুমি ত্বরানে ওয়ালা মাওলা গাউসুল আজম।
জগত শরণ্য বরণ্যে সবার, তোমার তুলনা তুমি গাউসুল আজম।

বিশ্ব দৃশ্য তোমার রূপের কিরণে নূরে সৃজিলে প্রভু আঠার আলম।
সৃজন পালন লয় তোমারি গুণে, তোমার গোপনে আছে নাম ইছমে আজম।
কদমে এই আর্জি রমেশ করি সর্বদা স্মরি যেন নূরী কদম।

লেখক: কবিয়াল রমেশ শীল

পুলছেরাতে কেয়ামতে তুমি