না জানি হারাইছি দিন ওহে প্রাণের ধন,
জানে কি হেলায় হারাই হাতেরই রতন।
আগে কি জানিতাম আমি, তুমিহে জগতের স্বামী,
তোমা কৃপা গুণে সব জীবের জীবন।
জানতেম কি অরুণ শশী, দেবমান স্বর্গবাসী,
তব গুণে গুণী তব নূরের সৃজন।
ছাপে ছিলে মানব ছলে, হাদী প্রেমে ধরা পৈলে,
গাউছ বেশ ধরি কোথা পালাবে এখন।