ধনাধারে তালা মেরে

ধনাধারে তালা মেরে, যতনে রাখিও ধন। তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন।। দিল তোমারি ধনাগার, মুখ দ্বারে চাবি মার। ঘরে না আসিবে চোর, বাঁচিবে তোর মাল ধন।। তোর যত সহচর, সবে হৈতে পারে চোর। মিত্র বেশে শত্রুবাসে, সচকিত থাক মন।। পিরীতি অমূল্য ধন, ভবে নাই তাঁর তুলন। রেখে তাঁহারে গোপন, যত্ন করে প্রাণ পণ।। […]

ধনাধারে তালা মেরে, যতনে রাখিও ধন।
তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন।।

দিল তোমারি ধনাগার, মুখ দ্বারে চাবি মার।
ঘরে না আসিবে চোর, বাঁচিবে তোর মাল ধন।।

তোর যত সহচর, সবে হৈতে পারে চোর।
মিত্র বেশে শত্রুবাসে, সচকিত থাক মন।।

পিরীতি অমূল্য ধন, ভবে নাই তাঁর তুলন।
রেখে তাঁহারে গোপন, যত্ন করে প্রাণ পণ।।

তস্কর আছে ধামে ধামে, লুটি নেয় প্রতি দমে।
চিত্ত রাখ গমাগমে, যেন লুটা না যায় ধন।।

মকবুলে অজ্ঞানে কয়, চোর যুদ্ধ সহজ নয়।
কৃপা বিনে না পায় জয়, কৃপা পানে রাখ মন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

ধনাধারে তালা মেরে