দয়াল বাবা মাইজভাণ্ডারী, লুকায়ে রইলে কোথায়?
প্রেমিকগণ পাগল হয়ে খুঁজিছে তোমায়।।
ও-বাবা ও! বাইশে চৈত্র সোমবারেতে
সাতটা পাঁচপান্ন মিনিটেতে।
এরূপ হতে নিরূপেতে মিশি গেলে হায়।।
ও-বাবা ও! কাঁদে সবে ও-বাবা ধন,
আমাদের করে নিধন।
নিদয়া নিঠুরের মতন চলেছ কোথায়।।
ও-বাবা ও! আশেকান খবর পেয়ে
দূর হতে এসে ধেয়ে।
কাঁদে কদম বুকে নিয়ে করে হায়! হায়!!
ও-বাবা ও! মঙ্গলবার শেষ বেলার দিকে
রওজা মোবারকে রেখে।
কাঁদে সব দেখে দেখে, হারায়ে তোমায়।।
ও-বাবা ও! পুত্র বলে আর কে ডাকিবে
স্নেহ মায়ায় কে ভুলাবে।
সফি আকুল হল ভেবে কেঁদে দিন কাটায়।।