জানলে কি আর প্রেম করিতাম

জানলে কি আর প্রেম করিতাম কেঁন্দে কেঁন্দে জীবন গত। দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে। লোকের মুখে নিত্য শুনি দিন যামিনী মাথা নত। একে পাড়া পড়শি জ্বালা, তার উপর বিরহ জ্বালা রে, ঐ সব হত ফুলের মালা যদি বন্ধু দেখা দিত। তার পদ শব্দ অঙ্গের সুবাস, চাল চলনে পাইও আভাস রে, ছুটে আমার দীর্ঘ নিশ্বাস, দুই […]

জানলে কি আর প্রেম করিতাম কেঁন্দে কেঁন্দে জীবন গত।

দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে।
লোকের মুখে নিত্য শুনি দিন যামিনী মাথা নত।

একে পাড়া পড়শি জ্বালা, তার উপর বিরহ জ্বালা রে,
ঐ সব হত ফুলের মালা যদি বন্ধু দেখা দিত।

তার পদ শব্দ অঙ্গের সুবাস, চাল চলনে পাইও আভাস রে,
ছুটে আমার দীর্ঘ নিশ্বাস, দুই নয়নে দেখিনাত।

জানতাম যদি কঠোর বলি, তবে কি আর আগুনে জ্বলিরে,
কসম করি যেতাম চলি, সে যদি ইসারা দিত।

রমেশ কয় কি রাখব গোপন, আশার বাণী দিল যখন।
বুঝা পরা হবে তখন যে দিন আমার জীবন গত।

লেখক: কবিয়াল রমেশ শীল

জানলে কি আর প্রেম করিতাম