কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার

কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার। তাঁহান দিদারে মিলে নবীর দিদার।। এই নক্স এই রঙ্গ এইতো ছুরত। মাজহাব কোরান এই এইতো রুখছার।। প্রেমশাস্ত্র মাঝে নাই কুফর ইসলাম। বাবা প্রেমে মজি থাকা ঈমানের সার।। প্রেম নিদানের মাঝে লিখিছে বিধান। নিজ প্রিয়া বিনে নাই ছজিদা কাহার।। গুণের বিন্দুর মাঝে রূপের সিন্ধু। কিরণের আঁড়ে যেন অরুণ প্রচার।। সব […]

কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার।
তাঁহান দিদারে মিলে নবীর দিদার।।

এই নক্স এই রঙ্গ এইতো ছুরত।
মাজহাব কোরান এই এইতো রুখছার।।

প্রেমশাস্ত্র মাঝে নাই কুফর ইসলাম।
বাবা প্রেমে মজি থাকা ঈমানের সার।।

প্রেম নিদানের মাঝে লিখিছে বিধান।
নিজ প্রিয়া বিনে নাই ছজিদা কাহার।।

গুণের বিন্দুর মাঝে রূপের সিন্ধু।
কিরণের আঁড়ে যেন অরুণ প্রচার।।

সব থাকি ভিন্ন আর সবার সঙ্গী।
সকলের নেত্রমণি না পায়ে দিদার।।

ভাল মন্দ যত ইতি তাঁহার কর্ম।
অন্য পরে নাম ধৈরে নিজে পরিষ্কার।।

ফানা আর বাকা দোহ তাহারি লীলা।
আহাদের ঘোমটা মাত্র মীমের আঁকার।।

নিত্য নব রঙ্গে ঢঙ্গে করয়ে ঝলওয়া।
বিচ্ছেদের ছলে দেয়ে সদায়ে দিদার।।

নিজ গুণ প্রচারয়ে মকবুল ছলে।
যেন গাউসিয়তে বেশে খোদাই প্রচার।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার