ওহে কান্ত কিসে শান্ত করি

ওহে কান্ত কিসে শান্ত করি বল মন। তব বিচ্ছেদেতে জ্বলে এ নব যৌবন।। খাট জ্বলে পালং জ্বলে জ্বলে সিংহাসন। শয্যার বিছান মোর জ্বলে সর্বক্ষণ।। কুল জ্বলে মান জ্বলে জ্বলে ত্রিভুবন। মানবেরি ভালবাসা জ্বৈলাছে এখন।। জ্বলয়ে বাগানাদি নব তরুবন। তব প্রেমানলে হই ছালাম দাহন।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

ওহে কান্ত কিসে শান্ত করি বল মন।
তব বিচ্ছেদেতে জ্বলে এ নব যৌবন।।

খাট জ্বলে পালং জ্বলে জ্বলে সিংহাসন।
শয্যার বিছান মোর জ্বলে সর্বক্ষণ।।

কুল জ্বলে মান জ্বলে জ্বলে ত্রিভুবন।
মানবেরি ভালবাসা জ্বৈলাছে এখন।।

জ্বলয়ে বাগানাদি নব তরুবন।
তব প্রেমানলে হই ছালাম দাহন।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী