আহারে সোলতান, জগতেরী প্রাণ
তোমার শ্রীচরণ বিহনে।
কোথাতে কাঁদিব কারে বুঝাইব,
কে মোরে তুসীব কাঁদনে।।
কিবা দিবা-নিশি, তপসী তুলন;
তোমাকে জপেছি প্রেমের জপন।
সুখে বাসনা হৃদেরি আসন।।
ওহে প্রাণনাথ হৃদে রাখ হাত,
বিনয় সজল নয়নে।
আসিবে বলে মম কুঞ্জবনে,
আশাতে রাখিয়ে না এলে কেমনে।।
এস হে প্রাণনাথ, মোদন মোহন।
করিম কাঁদে বিনয় করে, তোমারি যুগল চরণে।।