আল্লা মুহাম্মদ নাম, লুট পড়িছে ভাণ্ডারে।
যার কপালে যাহা আছে, তাহা মিলে সেই দ্বারে।।
সময় বহি গেলে ধন, না মিলে সাধুগণ।
ধন লুটিতে চল যাই, সবে মিলে শীঘ্র করে।।
ধনের কাঙ্গাল যারা, অগ্রে উপস্থিত তারা।
ধন পেয়েছে পেটি ভরা, খুলে পড়ি যায় বাহিরে।।
চল মকবুল কাঙ্গালে, দেখ বিচারী কপালে।
কর সদা তাওয়াক্কুল, নিরাঞ্জন কৃপা পরে।।