আমাদের দেখ কেমন জয়, আমাদের দেখ কেমন জয়।
গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়।।
যে স্মরে তাঁহার নাম পুরে তার মনস্কাম।
ঈমান ধন সাধিয়ে সে দু’কূলে নির্ভয়।।
তাঁর নাম যে লইল পাপ তার মোচন হল।
বিপদে সে ত্বরি গেল আর কি আছে ভয়।।
তাঁন প্রেমে যে মজিল মন প্রাণে তাই খোঁজিল।
মৃত্যু আদ্যে সে মরিল দুই কূলে তার জয়।।
মকবুল অজ্ঞানে কয়, সে নামে মকবুল হয়।
যারে কবুল করেন তিনি ত্বরে সে নিশ্চয়।।
লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী