আজ আমাদের জয় ধ্বনি

আজ আমাদের জয় ধ্বনি, আজ আমাদের জয় ধ্বনি। গাউসে ধনের চরণ ধনে সব হৈলেম ধনী।। দরিদ্রতা ঘুইচে গেল বাবার প্রেমধন জমিল। যবে বাবা কবুল করল গোলাম জানি।। বাবার রাঙ্গা চরণ কিমিয়ার বুটি জান। মাটির পুতলা স্বর্ণ বানায় চরণখানি।। মানব দানব যত সে চরণে অনুগত। ধনের ধনী করে সবে চরণে টানি।। মানব ছলে এসে ভবে চিরজীবি […]

আজ আমাদের জয় ধ্বনি, আজ আমাদের জয় ধ্বনি।
গাউসে ধনের চরণ ধনে সব হৈলেম ধনী।।

দরিদ্রতা ঘুইচে গেল বাবার প্রেমধন জমিল।
যবে বাবা কবুল করল গোলাম জানি।।

বাবার রাঙ্গা চরণ কিমিয়ার বুটি জান।
মাটির পুতলা স্বর্ণ বানায় চরণখানি।।

মানব দানব যত সে চরণে অনুগত।
ধনের ধনী করে সবে চরণে টানি।।

মানব ছলে এসে ভবে চিরজীবি করল সবে।
মকবুল আর ভাবিওনা মৃত্যু নাই পুনি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

আজ আমাদের জয় ধ্বনি