অহে প্রাণ সারা দু’নয়ন তারা

অহে প্রাণ সারা দু’নয়ন তারা, সৈপাছি সকলি চরণে। কিবা ভালবাস কিবা প্রাণে নাশ, তুমি বিনে কেহ নাই ভুবনে।। যখন দেইখাছি লেখিয়ে রাইখাছি, তোমারি নক্সা ও ছুরত। ভাবি ছবি খান চমকি উঠে প্রাণ, ভেসে যায় যমুনা নয়নে।। দেখা দিয়ে গেল পুনঃ না আসিল, বিচ্ছেদে যায় মম পরাণ। বলি দেরে সখী তাঁরে কেনে দেখি। বাঁচি কেনে বন্ধুয়া […]

অহে প্রাণ সারা দু’নয়ন তারা,
সৈপাছি সকলি চরণে।
কিবা ভালবাস কিবা প্রাণে নাশ,
তুমি বিনে কেহ নাই ভুবনে।।

যখন দেইখাছি লেখিয়ে রাইখাছি,
তোমারি নক্সা ও ছুরত।
ভাবি ছবি খান চমকি উঠে প্রাণ,
ভেসে যায় যমুনা নয়নে।।

দেখা দিয়ে গেল পুনঃ না আসিল,
বিচ্ছেদে যায় মম পরাণ।
বলি দেরে সখী তাঁরে কেনে দেখি।
বাঁচি কেনে বন্ধুয়া বিহনে।।

কেবা আনি দিবে পরাণ বাঁচাবে,
আছে কোথা হেন দয়ালু।
নতু ঝম্প দিব যমুনায় ডুবিব,
শেষ হব আমি পরাণে।।

বিচ্ছেদ যাতনা অধৈর্য হৈওনা,
একদিন মিলিবে মাওলানা।
মকবুলে বলে দুই উঠি গেলে,
দেখিবা আপন নয়নে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

অহে প্রাণ সারা দু’নয়ন তারা