ভাবিলে কি হবে গো

ভাবিলে কি হবে গোযা হইবার তা হইয়া গেছে,জাতি, কুল, যৌবন দিয়েছিপ্রাণ যাবে তার কাছে গো। কালার সনে প্রেম করিয়াকালনাগে দংশিছেঝাড়িয়া বিষ নামাইতে পারেএমন কি কেউ আছে গো ।। পিরিত পিরিত সবাই বলেপিরিত যে কইরাছে,পিরিত কইরা জ্বইলা-পুইড়াকতজন যে মরছে গো ।। আগুনের তুলনা হয়নাপ্রেম আগুনের কাছেনিভাইলে নিভেনা আগুনকি কইরা প্রাণ বাঁচে গো ।। বলে বলুক লোকে […]

ভাবিলে কি হবে গো
যা হইবার তা হইয়া গেছে,
জাতি, কুল, যৌবন দিয়েছি
প্রাণ যাবে তার কাছে গো।

কালার সনে প্রেম করিয়া
কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো ।।

পিরিত পিরিত সবাই বলে
পিরিত যে কইরাছে,
পিরিত কইরা জ্বইলা-পুইড়া
কতজন যে মরছে গো ।।

আগুনের তুলনা হয়না
প্রেম আগুনের কাছে
নিভাইলে নিভেনা আগুন
কি কইরা প্রাণ বাঁচে গো ।।

বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে
আবদুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাঁচে গো ।।

লেখক : শাহ আবদুল করিম